ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাজবাড়ীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু 

রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশায় সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাসিব শাহামিরপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে হাসিব তার বাবাসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে পদ্মার চরে কৃষিকাজ করতে যায়। একপর্যায়ে সে বাবাকে নদীতে গোসল করার কথা বলে পানিতে নামে। দীর্ঘ সময় পার হলেও সে ফিরে না আসায় তার বাবা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল প্রায় ৩টার দিকে নদীর কোলঘেঁষা কাশবনের ভেতরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, হাসিব দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। ধারণা করা হচ্ছে, গোসলের সময় অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

রাজবাড়ীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু 

সর্বশেষ পরিমার্জন : ০৬:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬