ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
নলছিটি খাসমহল বাজারে প্রশাসনের অভিযান

শেডের বাইরে দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদে চারজনকে অর্থদণ্ড

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি):   ঝালকাঠির নলছিটি খাসমহল বাজারে সাপ্তাহিক হাটের দিনে শৃঙ্খলা ফেরানো ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাজারের নির্ধারিত শেডে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও শেডের বাইরে ও সড়কের ওপর বিশৃঙ্খলভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে বাজারের বাইরে সরকারি জমি দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সরকারি নির্দেশ অমান্য করে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারের নির্ধারিত শেডের বাইরে ও সড়কে অবৈধভাবে দোকান বসানো, সরকারি সম্পত্তি দখল এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

নলছিটি খাসমহল বাজারে প্রশাসনের অভিযান

শেডের বাইরে দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদে চারজনকে অর্থদণ্ড

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬