ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সংসদ সদস্যের সাথে নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সাক্ষাৎ

জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ:   গাইবান্ধা জেলা আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এবং সরকার পক্ষের আইনজীবী (জিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম বুলুসহ অন্যান্য সরকারি আইন কর্মকর্তারা গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
​০১ আগস্ট শনিবার সকালে সংসদ সদস্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত আইন কর্মকর্তারা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আইনি সেবা আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
​সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন—বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা আনিসুজ্জামান খান বাবু, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন পাতা এবং উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাজাদুর রহমান সাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে মাননীয় সংসদ সদস্য নবনিযুক্ত আইন কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা ও সফলতার জন্য শুভকামনা জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয়

শুধু নগরায়ণের চ্যালেঞ্জ নয়, গুরুত্ব দিতে হবে বাসযোগ্য শহর নির্মাণে

03 August 2026

মাদক ব্যবসায়ীর সাথে সাংবাদিক, মানবাধিকার কর্মীর আলাপ ভাইরাল

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সংসদ সদস্যের সাথে নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সাক্ষাৎ

সর্বশেষ পরিমার্জন : ১১:২৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬