ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: এমপি ফজলুল হক মিলন

মোঃ রায়হান মাহামুদ:   গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ একেএম ফজলুল হক মিলন বলেছেন, সামাজিক আন্দোলন ছাড়া মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, অনিয়ম ও দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। তিনি মাদক নিয়ন্ত্রণে পুলিশ, সাংবাদিক, শিক্ষক এবং সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বয়ে নিয়মিত মাদকবিরোধী সভা-সেমিনার আয়োজন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। দলের বা দলের বাইরের—যে-ই অপরাধ করুক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক সুপারিশ থাকবে না। জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন, শিক্ষার পরিবেশের উন্নয়ন, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুক, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’ খাওয়ালেন আব্দুস সালাম

05 August 2026

বর্তমান সরকার জুলাই আন্দোলনের ফসল - এমপি জালাল উদ্দীন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: এমপি ফজলুল হক মিলন

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬