ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হোমনায় শিশু আয়শার মৃত্যু নিয়ে রহস্য, ১৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় আয়েশা আক্তার (৬) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে আদালতের নির্দেশে ১৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার চুনারচর কবরস্থান থেকে শিশুটির লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত আয়েশা বেগম উপজেলার দক্ষিণ চুনারচর গ্রামের প্রতিবন্ধী মো. জাকির হোসেনের মেয়ে।

জানা গেছে, গত ১৭ আগস্ট দুপুরে দক্ষিণ চুনারচর গ্রামের একটি দোকানের পেছনের ঝোপ থেকে উলঙ্গ অবস্থায় আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যু পানিতে পড়ে হয়েছে মনে করা হলেও মরদেহ উদ্ধারের স্থান, পোশাকহীন অবস্থায় পাওয়া এবং শরীরে আঘাতের চিহ্ন থাকার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে শিশুটির বাবা মো. জাকির হোসেন হোমনা থানায় লিখিত অভিযোগ করেন। তার আশঙ্কা, আয়েশাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে শিশুটির লাশ উত্তোলন করা হয়েছে। তবে শিশুটির পানিতে পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু , নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

হোমনায় শিশু আয়শার মৃত্যু নিয়ে রহস্য, ১৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

সর্বশেষ পরিমার্জন : ০৬:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬