ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
বাগেরহাটে শুরু হয়েছে ঐতিহাসিক দরগার মেলা

এম.জাহিদ বাগেরহাট সদর প্রতিনিধি.
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১০৬ বার পঠিত

বাগেরহাটে প্রায় সাড়ে ছয়শ বছরের পুরানো ঐতিহাসিক দরকার মেলা শুরু হয়েছে। হযরত খানজাহান (রহ.) মাজারে শুক্রবার থেকে তিন দিনব্যাপী মেলায় দেশ-বিদেশের লক্ষ লক্ষ লোকের জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা শুরু হয়। আগামী রোববার এই মেলা শেষ হবে। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খানজাহানের হাজার হাজার ভক্ত আশেকানরা মাজার এলাকায় জড়ো হতে শুরু করেছেন।
মেলা উপলক্ষে বিভিন্ন পশরা সাজিয়ে বসেছে দোকানিরা। বিশেষ করে তাল পাখা, মাটির পুতুল, কাঠের উপর কারুকার্য করা বিভিন্ন সামগ্রীসহ মনোহারী, মিষ্টি, পানের দোকানে বেচা বিক্রি শুরু হয়ে গেছে। মেলায় এসেছে নাগরদোলা সহ বাচ্চাদের বিভিন্ন ব্রাইট। মেলা সংলগ্ন ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠ সহ খানজাহানের মাজার পর্যন্ত বিস্তৃত এই মেলা। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া শত শত স্বেচ্ছাসেবক রয়েছেন মেলার শৃঙ্খলার দায়িত্বে।
ভক্তরা এখানে জড়ো হয়ে তাদের মনোবাসনা পূরণের আশায় মিলিত হন। এখানে আসলে সিন্নি করলে তাদের মনোবাসনা পূর্ণ হয় বলে তাদের বিশ্বাস। ভক্তরা খানজাহানের খনন করা দীঘিতে নেমে গোসল এবং মাজার জিয়ারত করেন।
দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা বলেন, খানজাহানের সাথে একটি মানুষের আত্মিক প্রেম ভালবাসা আছে। তার ভালবাসার জন্য এখানে প্রতিবছর আসি। এখানে নামাজ পড়ি, রোজা রাখি। মানত করি। তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করেন। চৈত্র মাসের পূর্ণিমা ছাড়াও প্রত্যেকটি পূর্ণিমায় খান জাহানের মাজারে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত উপস্থিত হন তার মাজার জিয়ারত করেন।
হযরত খানজাহান (রহ.) মাজারে প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, চৌদ্দশ খ্রিষ্টাব্দে হযরত খানজাহান (রহ.) পূর্ণভূমি বাগেরহাটে আসেন। পাঁচশ বছর আগে থেকেই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত আশেকানদের মাজারে সমাগম ঘটে। সেই থেকে ধারাবাহিকভাবে এটি চলে আসছে। তারা এখানে এসে মাজার জিয়ারত ও দীঘিতে গোসল করেন। তারা মনোবাসনা পূর্ণের জন্য আল্লার দরবারে কান্নাকাটি করেন। ভক্তরা এখানে জড়ো হয়ে তাদের মনোবাসনা পূরণের আশায় মিলিত হন। এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়। দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী মেলা। মেলায় যাতে কো
আরও পড়ুন:

















