ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
হোমনার কৃতি সন্তান রেজাউল করিম সোনালী ব্যাংকের ডিএমডি পদে যোগদান

মো. আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা)
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৭৩ বার পঠিত

কুমিল্লার হোমনার কৃতি সন্তান মো. রেজাউল করিম রতন রাস্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বানিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি তে উপ ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি) পদে সম্প্রতি যোগদান করেছেন। রেজাউল করিম ১৯৯৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তার ৩০ বছরের কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যেমন – লোকাল অফিস প্রধান, জিএম অফিস প্রধান, প্রিন্সিপাল অফিস প্রধান হিসেবে সাফল্য ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি ০৪ টি গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক হিসেবে দক্ষতা ও সফলতার সাথে নিজ দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি প্রধান কার্যালয়সহ বিভিন্ন কর্পোরেট শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশন যেমন- ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, জেনারেল এডভান্স ডিভিশন, ইন্টারন্যাশনাল ট্রেড ডিভিশনসহ জেনারেল ব্যাংকিং এর বিভিন্ন ডেস্কে তিনি অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে কাজ করেছেন। ব্যাংকিং খাতের বিভিন্ন সেক্টরে দক্ষতা ও সফলতার সাথে কাজ করার জন্য তিনি এওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য তিনি, “স্মার্ট ব্যাংকার ও পরিচ্ছন্ন ব্যাংকার” হিসেবে এওয়ার্ড পেয়েছেন। কর্মীবান্ধব ও গ্রাহকবান্ধব বিভিন্ন নীতিমালা প্রনয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।
ব্যাংকিং জীবনের এই দীর্ঘ সময় তার নেতৃত্ব, সততা, নৈতিকতা, বিচক্ষনতা, উন্নয়নের প্রচেষ্টা ও কর্মোদ্যোগ সোনালী ব্যাংকের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। তিনি কর্মীবান্ধব, গ্রাহকবান্ধব ও ব্যাংকবান্ধব একজন দক্ষ নির্বাহী।উল্লেখ্য, কর্মীবান্ধব ও পরোপকারী হওয়ায় সোনালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের কাছে তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
দেশে বিদেশে বিভিন্ন জার্নালে তার ৫ টি প্রকাশনা রয়েছে এবং পেশাগত ডিগ্রী সিসিএনএ অর্জন করেছেন। এছাড়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও দুবাই বিভিন্ন দেশে তিনি পেশাদার ব্যাংকিং প্রশিক্ষণ প্রোগ্রামে এ অংশগ্রহন করেছেন। তিনি ইউরিয়া সার কারখানা উচ্চ ম্যাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যধ্যমিক, ঢাকা কলেজ হতে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার গর্বিত পিতা। মো: রেজাউল করিম শ্রীমদ্দি গ্রাম, হোমনা থানা, কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন:

















