ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
মোরেলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে ভোটারদের মাঝে উৎসাহ

মোঃ নাজমুল শাহরিয়ার, (মোরেলগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৭৮ বার পঠিত

আগামী ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরেলগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলীয় ভোটারদের মাঝে উৎসাহের ভাব বিরাজ করছে । ভোটকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনী প্রচারনা ও গন সংযোগ চলছে। প্রার্থীরা ভোটারদের দ্বারেদ্বারে ছুটে যাচ্ছেন ভোটের জন্য। এতে করে সাধারন কর্মী ও ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে। ভোটারদের সাথে কথা বলে জানা যায় , বিগত স্বৈরাচার সরকারের আমলে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন নি। ফলে বিএনপি কর্মী সহ সাধারন মানুষের মাঝে ভোট নিয়ে অনাগ্রহের সৃষ্টি হয়েছিলো। কিন্তু বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কেন্দ্র করে যে ভোটের স্বচ্ছ পদ্ধতি আবার এদেশে ফিরে এসেছে তাতে করে তারা আনন্দিত।
একজন ভোটার বলেন, ” এতদিন আমাদের নেতার কাছে ছুটে যেতে হত। কিন্তু ভোটকে কেন্দ্র করে তারা আমাদের সাথে যোগাযোগ করছে, খোঁজ খবর নিচ্ছে, এতে করে আমরা আনন্দিত।” অন্য একজন ভোটার বলেন, ” আমরা এখন আমাদের ভোটে নেতা নির্বাচন করতে পারবো। এতে করে যারা বিগত দিনে দুঃসময়ে আমাদের খোজ খবর নিয়েছে তাদেরকে নেতা হিসেবে বেছে নেয়ার সুযোগ পাবে সাধারন কর্মীরা। “
উল্লেখ্য, ১৬/০৩/২০২৫ রোজ বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা প্রর্যন্ত ভোট গ্রহণ চলবে। গত ১১ এপ্রিল মনোনয়ন পত্র বিতরন করা হয়। গত ১২ এপ্রিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিলো। ১৩/০৪/২০২৫ তাং চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং একই দিনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়।
আরও পড়ুন:

















