ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
খুলনার পলিটেকনিক শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে তিন ঘন্টা আটকে দিল রেল

বিপ্লব সাহা
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ১২২ বার পঠিত

খুলনার চারটি পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে রাজপথ নেমে প্রথম ধাপেই খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চলন্ত রুপসা এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে আটকে রেখেছে, ফলে খুলনার সাথে সারাদেশে দীর্ঘ তিন ঘন্টা রেল যোগাযোগ বন্ধ। আন্দোলনকারীরা সকাল থেকেই রেললাইনের উপর অবস্থান করছিল,বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার স্টেশনমাস্টার এ সময় তিনি আরো বলেন খুলনা স্টেশন থেকে রুপসা এক্সপ্রেস ট্রেনটি যথা সময় সকাল ৯ টায় ছেড়ে গেলে নগরীর বয়রা জংশন স্টেশনে পৌঁছানোর সাথে সাথে ট্রেনটি আটকিয়ে দেয় শিক্ষার্থীরা। ফলে দীর্ঘ তিন ঘন্টা সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে রিপাকে পড়ে যাত্রীরা।
অপরদিকে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী মোঃ হানিফ আকাস নাগরিক ভাবনাকে বলেন শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে খুলনা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক ও ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীরা আন্দোলন করছি এবং চলমান আন্দোলনের ছয় দফা দাবি মানতে হবে। শিক্ষার্থীদের দাবি সমূহের মধ্যে রয়েছে জুনিয়র ইন্সক্ট্রাক্টর পদে ক্রাফট ইন্সস্ট্রাক্টর পদে অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সের ভর্তির সুযোগ বাতিল করতে হবে, উপসহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ সহ ছয় দফার সব দাবি মানতে হবে। এদিকে শিক্ষার্থীরা ট্রেন আটকে দেওয়া খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ছেড়ে যেতে পারছে না এতে করে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এসময় খুলনার স্টেশনমাস্টার জাকির হোসেন বলেন খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টা ১৫ মিনিটে ছেড়ে যায়।
এর আগে খুলনা জংশন স্টেশনের অদূরে পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয় এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস সহ রকেট মহানন্দা এক্সপ্রেস আটকা পড়েছে। তবে আমরা চেষ্টা করছি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে এবং বিষয়টি বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও জানানো হয়েছে বিষয়টি তারাও গুরুত্বর সাতে দেখছে তবে যত দ্রুত সম্ভব হয় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। তারা যেন জীবনের ঝুঁকি নিয়ে রেলপথ অবরোধ করে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে না ফ্যালে সে বিষয়ে আন্দোলনকারীদের অনুরোধ করা হবে।
আরও পড়ুন:






















