ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

দৈনিক নাগরিক ভাবনা পত্রিকায় সংবাদ প্রকাশের পর গেলি ইন্ডাস্ট্রিজ কারখানায় অভিযান করে সীলগালা

আবু সাঈদ (গাজীপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০১:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ৯২ বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকায় সংবাদ প্রকাশের গেলি ইন্ডাস্ট্রিজ কারখানায় অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা অর্থদণ্ড, কারখানা সীলগালা করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গাজীপুর। প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগ অভিযান চালায় কারখানাটিতে।
বুধবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকায় গেলি ইন্ডাস্ট্রিজ কারখানায় ওই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ জানান, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আইন ১৯৯৫ ধারা ৬ এর ক অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। কারখানাটিতে পরিবেশগত ছাড়পত্র এবং যথাযথ লাইসেন্স ছাড়াই উৎপাদন চলছিল। বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সীলগালা করা হয়। দৈনিক নাগরিক ভাবনা পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।
উল্লেখ, ২০১৫ সালে চীনা দুই নাগরিক গেলি ইন্ডাস্ট্রিজ কারখানা প্রতিষ্ঠা করে। চালুর পর থেকে গাছের পাতা মরে যাওয়া শুরু হয়। কৃষি জমি ফসল নষ্ট হয়। কাঁঠালসহ বিভিন্ন ফলের গাছ মরে যায়। এলাকায় শ্বাসকষ্টের রোগী বেড়ে যায়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দৈনিক নাগরিক ভাবনা পত্রিকায় সংবাদ প্রকাশের পর গেলি ইন্ডাস্ট্রিজ কারখানায় অভিযান করে সীলগালা

সর্বশেষ পরিমার্জন: ০১:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫