সংবাদের শিরোনাম ও সংবাদের হুবহ মিল থাকায় ১৩ টি পএিকার সম্পাদককে আইনি নোটিশ

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ১৮০ বার পঠিত

ময়মনিসংহে সংবাদের শিরোনাম এবং সংবাদের হুবহ মিল থাকার কারনে ১৩ টি পএিকার, সম্পাদককে আইনি নোটিশ প্রদান করা হয়। নোটিশ প্রদান কারি হলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা এই নোটিশটি গতবৃহস্পতিবার(১৬ এপ্রিল) জারি করেন।
নোটিশপ্রাপ্ত পত্রিকাগুলো হলো শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈশিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কৃষাণের দেশ, এম এ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হ্রদয়ে বাংলাদেশ ও অ্যাডভোকেট বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।






















