ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
কুবির ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ব্যাপক প্রতিযোগিতায় ভর্তি পরীক্ষা শেষ

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ১২২ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনটি ইউনিট—এ, বি ও সি—এর অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৬৬,৪০২ জন শিক্ষার্থী আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের ১,০৩০টি আসনের বিপরীতে প্রতি আসনের জন্য গড়ে ৬৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ)১৯ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ৯টি কেন্দ্রে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯,৯৫২ জন আবেদনকারীর মধ্যে ৭,৬৪৬ জন পরীক্ষায় অংশ নেন, যা উপস্থিতির হার ৭৬.৮৩%। এই ইউনিটে মোট আসন সংখ্যা ২৪০। পরীক্ষার সময় তিনটি কক্ষে ভুল প্রশ্নপত্র সরবরাহের কারণে কিছু শিক্ষার্থী দেরিতে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা দেন।
এ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)১৯ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ২৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ ইউনিটের পরীক্ষা। মোট ৩২,৬৫৭ জন আবেদনকারীর মধ্যে ২১,৯৯৪ জন অংশগ্রহণ করেন, উপস্থিতির হার ৬৭.৩৫%। মোট আসন সংখ্যা ৩৫০।
বি ইউনিটে (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ)২৫ এপ্রিল বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় বি ইউনিটের পরীক্ষা। এই ইউনিটে আবেদন করে ছিলেন মোট ২৩,৭৯৩ জন, যার মধ্যে ১৬,৭৫৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৭,০৩৫ জন অনুপস্থিত ছিলেন। ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৭০.৪৩%। এই ইউনিটে মোট আসন সংখ্যা ৪৫০।
এ ও সি ইউনিটের ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুততার সাথে তা প্রকাশ করে। বি ইউনিটের ফলাফলও শিগগির প্রকাশিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রতিযোগিতার মাত্রা এবার পূর্ববর্তী বছরের তুলনায় বেশ উচ্চ ছিল, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের প্রতিফলন হিসেবে দেখছেন শিক্ষকরা ।
ভর্তি সংক্রান্ত সব তথ্য ও পরবর্তী নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে।
আরও পড়ুন:

















