ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কুমিল্লায় বজ্রপাতে পৃথক স্থানে ৪ জন নিহত

সিনিয়র স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ২৫৬ বার পঠিত

কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল (সোমবার) দুপুরে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নস্থ পয়ালগাছা গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মৃত দুইজনই বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা হলেন, পয়ালগাছা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১২) ও আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শিশুরা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় হালকা মেঘের মধ্যে আকস্মিক বজ্রপাত হলে তারা মারাত্মকভাবে আহত হয় এবং পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নস্থ কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে মাঠে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়ে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, কোরবানপুর গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬২) এবং আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসীম উদ্দীন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (২৮)।
স্থানীয়রা জানান, সকালে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে নিজ নিজ বাড়িতে রাখা হয়েছে। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
আরও পড়ুন:























