ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

খাজরা ইউপি চেয়ারম্যান-মেম্বারবৃন্দ একযোগে কাজ করতে প্রত্যয় ব্যক্ত

ডাঃ মোঃ আব্দুল মজিদ, আশাশুনি (সাতক্ষীরা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৪২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ১১৫ বার পঠিত
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারবৃন্দ একযোগে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হয়ে নতুন দিগন্ত উম্মোচন করোছেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে সমন্বিত ভাবে কাজ করার প্রত্যাশার কথা জানানো হয়েছে।
চেয়ারম্যান মেম্বারবৃন্দ এক মেলবন্ধনে আবদ্ধ হওয়ার পর ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু নিজ হাতে জনসেবায় নিয়োজিত থাকলেও সেই কাজ নতুন উদ্যমে অব্যাহত রাখায় ইউনিয়ন ও ইউনিয়নবাসী সমধিক সেবায় উপকৃত হবে। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ইউপির সদস্যরা একাত্বতা ঘোষণা করে পরিষদের কার্যক্রম এগিয়ে নিয়ে খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য অনুভূতি প্রকাশ করেছেন। তারা এখন থেকে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।
ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ প্রত্যাহারের লিখিত পত্র জমা দেন ইউপি সদস্যরা। এদিন পরিষদে গিয়ে দেখা যায়, তারা একসাথে মিলে মিশে কাজ করছেন এবং পরিষদে সেবা নিতে আসা বিভিন্ন পেশার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একের পর এক মানুষকে পাশে নিয়ে তাদের কথা শুনছেন, প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে দিচ্ছেন। সমস্যা থাকলে পরামর্শ দিচ্ছেন। দাপ্তরিক কাজ থাকলে সংশ্লিষ্টদের ডেকে তার হাতে ধরিয়ে দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলছেন। পরিষদে কাজে আসা বিভিন্ন পেশার মানুষ চেয়ারম্যানের ব্যবহার ও দ্রুত কাজ করে দেওয়ায় খুবই খুশি হয়েছেন। সেবা নিতে আসা অনেকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নের মানুষের ভোগান্তি কমেছে। সহজে কাজ করে দেন তিনি। নেই কোনো অতিরিক্ত অর্থের ভোগান্তি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, আমি পরিষদের দায়িত্ব পাওয়ার পর সঠিক ভাবে কাজ করার চেষ্টা করি। ইউনিয়নের নতুন রাস্তাঘাট নির্মাণ কাজে যাহাতে দুর্নীতি না হয় সে বিষয়ে তৎপর আছি। রাস্তার দুরবস্থার কারণে বিভিন্ন পয়েন্টে ব্যাক্তিগত অফিস করেছি, যাতে প্রতি ওয়ার্ডের লোক আমার ব্যক্তিগত অফিস থেকে সেবা নিতে পারে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

খাজরা ইউপি চেয়ারম্যান-মেম্বারবৃন্দ একযোগে কাজ করতে প্রত্যয় ব্যক্ত

সর্বশেষ পরিমার্জন: ০৮:৪২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫