ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ১৫ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মাদকবিরোধী সামাজিক উদ্যোগের নেতৃবৃন্দের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় সদর উপজেলা শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট (অব.) রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) হাবিবুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ শাহ আলম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান। বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজ ও যুবসমাজের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, জেলা প্রশাসকের আহ্বানে পিরোজপুরে যে মাদকবিরোধী সামাজিক আন্দোলন শুরু হয়েছে, তা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জনগণের পাশে থেকে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভা শেষে পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ১২:৩০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬