ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসায় বদলি পরীক্ষার্থী দিয়ে দাখিল উত্তীর্ণ হওয়ার চেষ্টা 

মোঃ জাফর ইকবাল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ৮৩ বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাখিল পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে এক তরুণকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি)। এ ঘটনায় মূল পরীক্ষার্থীকে বহিষ্কার করে বদলি পরীক্ষার্থী আকরাম সরকার ও মূল পরীক্ষার্থী মাজহারুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সুত্রে জানা যায়, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসায় ইংরেজি দ্বিতীয় পত্রের দাখিল পরীক্ষা চলাকালীন সময় গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে কেন্দ্র পরিদর্শনে যান। তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি আকরাম সরকার (২২) প্রকৃত পরীক্ষার্থী মাজহারুল ইসলাম (২০)-এর পরিবর্তে পরীক্ষায় অংশ নিচ্ছে। সঙ্গে সঙ্গে থানা পুলিশের সহায়তায় আকরামকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, মাজহারুল ইসলাম অসুস্থ থাকায় তার অনুরোধে সে পরীক্ষায় অংশ নেয়।
এদিকে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, মূল পরীক্ষার্থী মাজহারুল ইসলাম বর্তমানে মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসায় অস্থায়ী ভিত্তিতে পিয়ন পদে কর্মরত। তার দাখিল সনদ না থাকায় একই প্রতিষ্ঠানে ভবিষ্যতে চাকরি স্থায়ী করতে তিনি দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
জানা গেছে এ ঘটনায় ২ নং আসামি মাজহারুল ইসলাম এখনোও পলাতক রয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আমিনের সাথে যোগাযোগ হলে তিনি  পরীক্ষায় বহিষ্কার ও গ্রেফতারের বিষয়টি স্বীকার করেন।
এই ঘটনায় এলাকায় একটি চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসায় বদলি পরীক্ষার্থী দিয়ে দাখিল উত্তীর্ণ হওয়ার চেষ্টা 

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫