ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

বিশেষ সিন্ডিকেটেও পাশ হয়নি জবির জকসু গঠনতন্ত্র

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / ১১৮ বার পঠিত

জবি প্রতিনিধিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ’ (জকসু) এর নীতিমালায় শিক্ষার্থীদের মতামত না থাকায় বিশেষ সিন্ডিকেট আহ্বান করেও পাশ হয়নি গঠনতন্ত্র।

বুধবার (৭ মে) সকাল নয়টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

উপাচার্য বলেন, জকসু গঠনতন্ত্র নিয়ে কোনো অসন্তুষ্টি কিংবা অস্পষ্টতা না থাকে সে জন্য প্রস্তাবিত গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামত সংযুক্ত করার পরামর্শ এসেছে সিন্ডিকেট সদস্যদের কর্তৃক। শিক্ষার্থীদের মতামত যুক্ত করার পরামর্শ আসায় কয়েক সপ্তাহ পিছিয়ে গেলো এটি।

উপাচার্য আরও বলেন, এ নিয়ে এখন একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। এ কমিটি ও শিক্ষার্থীদের লিখিত মতামত নীতিমালাতে সংযুক্ত করে পরবর্তী সিন্ডিকেটে এটি পাশ হবে। এ পদ্ধতিতে গেলে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আমি মনে করি।

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, প্রস্তাবিত নীতিমালাতে শিক্ষার্থীদের মতামত না থাকায় বিষয়টি নিয়ে পরবর্তীতে কোন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য সিন্ডিকেট সদস্য ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম আলম স্যারকে আহবায়ক করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে তাদের পর্যালোচনা লিখিত আকারে আগামী ১০ দিনের মধ্যে জমা দিবেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিশেষ সিন্ডিকেটেও পাশ হয়নি জবির জকসু গঠনতন্ত্র

সর্বশেষ পরিমার্জন: ১০:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫