ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

আন্ত-সেশন ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ইবির আইন বিভাগের ‘দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ’ 

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ১২৫ বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃসেশন ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচে জয়লাভ করেছে আইন বিভাগের ‘দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ’ (২২-২৩ সেশন)। এতে ৪৩ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেশটি।
বুধবার (৭ মে) বেলা ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে আইন বিভাগের ‘স্মৃতির পাতা’ বনাম ‘দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ’ ফাইনাল খেলাটি আয়োজিত হয়। প্রথম বারের মতো গৌরব অর্জন করে বলে জানা যায় সেশটি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হালিমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের শাখা কর্মকর্তাগণ সহ বিভাগের বিভিন্ন সেশনের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এ সময় রানার্সআপ টিমের অধিনায়ক ইয়ামান হাসান রিমন বলেন, আইন এমন আয়োজনে আমরা আনন্দিত। আইন বিভাগ এমন আয়োজনের মাধ্যমে সিনিয়র ও জুনিয়রদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। তাই আমরা আইন বিভাগের প্রতি কৃতজ্ঞ। জয় ও পরাজয় খেলার একটা অংশ। খেলাধুলা আমাদের শরীর ও মন সুস্থ রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছি। বিভাগের সকালের উচিত এমন আয়োজনে অংশগ্রহণ করার চেষ্টা করা।
 এ সময় চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের আইন বিভাগ আয়োজিত আন্তঃসেশন টূর্নামেন্টে আমরা ২২-২৩ চ্যাম্পিয়ন হওয়ায় অধিনায়ক হিসেবে আমার আলাদা অনুভূতি কাজ করছে সব চেয়ে আনন্দিত যে আমরা সবাই পারফরম্যান্স করে ফাইনাল জিতেছি। আমরা আমাদের এই জয় আমাদের ব্যাচের সকলকে উৎসর্গ করছি। ইনশাআল্লাহ আমরা সামনে ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অক্ষুণ্ণ রাখতে চাই।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, ‘আজকের খেলা ক্রিকেট খেলা সবাই আনন্দের সাথে উপভোগ করেছো, শরীর ও মন দুটোই ভালো রাখতে খেলাধুলা প্রয়োজন। শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে আইন বিভাগকে প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি হোক এটাই চাওয়া। এছাড়া যেসব দল চাম্পিয়ন হতে পারেনি তাদের মন খারাপ করার কিছু নাই, তারা আরো ভালোভাবে চেষ্টা করুক এবং আগামী বছরগুলোতে চাম্পিয়ন হবে ইনশাআল্লাহ’।
এ সময় অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন,
‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দেশ এবং দেশের বাইরে ভালো অবস্থানে আছে। তোমরা সেটাকে ধারণ এবং লালন করবে।” তিনি সংবিধানের ১৮ নাম্বার অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, “জনস্বাস্থ্য এবং নৈতিকতা ধারণ করতে হলে খেলাধুলার মাধ্যমে নিয়মিত শরীরচর্চা করতে হবে। তিনি আরও বলেন ‘ক্যাম্পাসে তোমরা সবাই পড়াশোনা করেতে এসেছো, এজন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
উল্লেখ্য: ফাইনাল ম্যাচে ‘দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ’ (২২-২৩ সেশন) ১৪৬ রান করে এবং স্মৃতির পাতা (১৯-২০ সেশন) ১০৩ রান। এবং ম্যান অব সিরিজ প্রদান করা হয় আইন বিভাগের মাস্টার্স ২২-২৩ সেশনের শিক্ষার্থী দেবাশীষ রায়কে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আন্ত-সেশন ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ইবির আইন বিভাগের ‘দি লিজেন্ডস অফ থার্টি ফাইভ’ 

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫