ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
” মহাসড়কের ফুলকথা “

মোহাম্মদ ফয়সাল, মিরসরাই (চট্টগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ১২১ বার পঠিত

” মহাসড়কের ফুলকথা “
(মোহাম্মদ ফয়সাল)
ঢাকা থেকে চট্টগ্রাম, দীর্ঘ এই পথ,
ফুলে ফুলে ছাওয়া, হৃদয়ে জাগায় রথ।
রাধাচূড়া আগুন হাসে, কৃষ্ণচূড়াও সাথে,
পলাশ তার পাশে জ্বলে, লালে লাল প্রাতে।
জারুল বলে বর্ণকথা, জ্যৈষ্ঠ দুপুরে দাঁড়িয়ে,
সোনালু তার সোনালী ঝরা, বাতাসে হালকা জড়িয়ে।
কদম গন্ধে ভরে পথ, বকুলে মেশে স্মৃতি,
টগরের শুভ্র কোমলতা জাগায় মনে তৃপ্তি।
কুর্চি হাসে নিরবে, কাঞ্চন লাজুক বেশে,
কবরী মাথা দুলায় হাওয়ায়, পেছনে স্মৃতির শেষ।
ক্যাসিয়া হলুদ আভায় ঝরে, হৈমন্তি সুর তোলে,
সব ফুল মিলে গড়ে তোলে, সৌন্দর্যের এক মেলা চলে।
গাড়ি চলে দ্রুত পায়ে, মানুষ ব্যস্ত, তবু—
এই ফুলেরা চুপিচুপি বলে, “থেমে দ্যাখো একটু!”
এ পথ যেন এক কাব্যপথ, রঙে রঙে লেখা,
ফুলেরা বলে, “ভালোবাসো ধরা, এই প্রকৃতির রেখা।”
আরও পড়ুন:

















