ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

জবি বিএনসিসি’র আন্তঃপ্লাটুন ড্রিল প্রতিযোগিতা ও কন্টিনজেন্ট পরিদর্শন করলেন উপাচার্য

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / ১৩৯ বার পঠিত

জবি প্রতিনিধি: ৯ মে ২০২৫, শুক্রবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিএনসিসি কন্টিনজেন্টের উদ্যোগে আয়োজিত আন্তঃপ্লাটুন ড্রিল প্রতিযোগিতা ও কন্টিনজেন্ট পরিদর্শন অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় উপাচার্যের ড্রিল পরিদর্শনের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারী প্লাটুনগুলো সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধভাবে ড্রিল প্রদর্শন করে নিজেদের দক্ষতা তুলে ধরে। এর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা পর্বের সূচনা বক্তব্য দেন ভারপ্রাপ্ত পিইউও সাজিয়া আফরিন। ক্যাডেটদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন ক্যাডেট সার্জেন্ট মো. মোতাকাব্বির। এরপর বক্তব্য দেন পিইউও প্রতিনিধি ড. বুশরা জামান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অফিসার ইনচার্জ পিইউও ড. মো. আবু হানিফ সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিইউও মো. শফিকুল ইসলাম, পিইউও ড. আতিয়ার রহমান, ড. বুশরা জামানসহ সামরিক প্রশিক্ষক ও অন্যান্য স্টাফবৃন্দ। আলোচনা সভায় অংশগ্রহণকারী ক্যাডেটরা তাদের কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি কিছু বাস্তবধর্মী দাবি উপস্থাপন করেন।

উপাচার্য এসব দাবি মনোযোগসহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিএনসিসি কন্টিনজেন্টের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “বিএনসিসি তরুণদের মাঝে নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করতে একটি কার্যকর প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এই ধরনের গঠনমূলক উদ্যোগকে উৎসাহিত করে যাবে।”

এ সময় অফিসার ইনচার্জ ইউনিটের বর্তমান সাফল্য, কার্যক্রমের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি সারসংক্ষেপও তুলে ধরেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জবি বিএনসিসি’র আন্তঃপ্লাটুন ড্রিল প্রতিযোগিতা ও কন্টিনজেন্ট পরিদর্শন করলেন উপাচার্য

সর্বশেষ পরিমার্জন: ১১:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫