ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দক্ষিণাঞ্চল প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ৮৮ বার পঠিত

পিরোজপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকালে শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। জাতীয়করণ ছাড়া শিক্ষা খাতের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাধ্যমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার আহবায়ক মো: শাহ আলমের সভাপতিত্বে ও মো: সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার আহ্বায়ক গাজী মো: শাহজাহান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক মো: আবু সুফিয়ান, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনায়েত কবির খান, কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব মো: বাদশা মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য সচিব মো: আসাদুজ্জামান খানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে বাইনখালি-মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম হাওলাদারকে সভাপতি, কিয়াম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: ইব্রাহিম ফরাজীকে সাধারণ সম্পাদক ও টোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শশাঙ্ক নন্দীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
আরও পড়ুন:

















