ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে ২য় দিনের কর্মসূচি

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ৮৪ বার পঠিত

ওয়াসিফুর রহমান, ইবি: ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ শনিবার (১০ মে) দুপুর সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে সমবেত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ফ্যাসিবাদবিরোধী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পাশ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষার্থীরা একশান একশান, ডাইরেক্ট একশান; খুনি লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই; ব্যান ব্যান, আওয়ামী লীগ; লীগ ধরে, জেলে ভর; আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর; গোলামী না আজাদী, আজাদী আজাদী; সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, তীব্র গরম উপেক্ষা করেও ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে আসায় সবার প্রতি কৃতজ্ঞতা। জুলাই অভ্যুত্থানের সময় বারবার মনে হতো যে আমাদের আন্দোলনের দিনগুলো দীর্ঘ হতে চলেছে। আজ ৮/৯ মাস পরে আমাদের আরেকটা আন্দোলন করতে হচ্ছে এই আন্দোলনটিও আমাদের ধৈর্যের সাথে পরিচালনা করতে হবে। আওয়ামী লীগের ফায়সালা ৫ আগস্টেই হয়ে গেছে। সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, তাদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। জুলাইয়ে আমরা একটি ম্যান্ডেট নিয়ে একত্রিত হলেও বর্তমানে ব্যক্তিগত চাওয়ার কারণে কেউ কেউ আওয়ামী লীগের নিষিদ্ধ প্রশ্নে নমনীয়তা দেখাচ্ছে। জুলাই অভ্যুত্থানে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ছিলাম আগামী দিনেও আমরা তাদের পাশে পাবো বলে আশা করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করুন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
আরও পড়ুন:






















