ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
কুবিতে ‘বিজভেঞ্চার’-২০২৫ চ্যাম্পিয়ন ‘টিম প্যানিক অ্যাটাক’

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:১৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ১৩০ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘বিজভেঞ্চার’-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম প্যানিক অ্যাটাক’, রানারআপ হয়েছে ‘কোড ব্রেকারস’ এবং তৃতীয় স্থান অর্জন করেছে ‘নো মিনিটস লেফট’।
শনিবার (১০ মে) সকাল ১০:৩০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ফাইনাল পর্ব। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ২৪৮টি দল নিবন্ধন করে, যাদের মধ্য থেকে দুটি ধাপে বাছাই শেষে ৬টি দল ফাইনালে জায়গা করে নেয়। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো হলো: নো মিনিটস লেফট, প্যানিক অ্যাটাক, টিম ইউরেকা, টিম টপ গান, কোড ব্রেকারস ও ওমেরটা।
অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন সামান-এর চিফ অপারেটিং অফিসার আজম খান, ডিআইভিসি-এর হেড অব কমিউনিকেশনস তারিফ মোহাম্মদ খান এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির লেকচারার ইয়াকুব আলী শাকিল। সঞ্চালনায় ছিলেন কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হাছিন মাহতাব মাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মাশফিক এনাম তূর্য।
দিনব্যাপী এই আয়োজনের শেষভাগে দর্শকদের মনোরঞ্জনে আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক সন্ধ্যার, যেখানে পরিবেশনা করে জনপ্রিয় ব্যান্ড দল ‘আনকোর’।
আরও পড়ুন:

















