ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিপ্রবিতে  মিছিল ও শিবিরের মিষ্টি বিতরণ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ১০৪ বার পঠিত

জাবিপ্রবি প্রতিনিধিঃ আন্তর্বর্তী সরকারের নির্দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন থাকার সময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত ছড়িয়ে পড়ার পরপরই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) এক ভিন্নমাত্রার প্রতিক্রিয়া দেখা গেছে।

শুক্রবার (১০ মে) রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আনন্দ মিছিল করেছে, যার শেষপর্যায়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদস্যরা মিষ্টি বিতরণ করেন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রাতে আ.লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে ছাত্র হল থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করে গোবিন্দগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছায়। সেখানে তারা সরকার ও ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্লোগানে ‘ওয়ান, টু, থ্রি, ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না”, “মুক্ত, মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত” সহ নানান স্লোগান দিতে থাকে তারা। মিছিল শেষে উপস্থিত ছাত্রদের মাঝে মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য মুরসালিন ইসলাম ও মামুনুর রশীদ।

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন ধরে জাতিকে বিপথে পরিচালনা করা ও জুলাই বিপ্লবে হত্যাকারী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া সময়োপযোগী ও সুবিচার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন তারা।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক লিটন আকন্দ জানান, “আওয়ামী লীগকে সাময়িক নয়, পূর্ণাঙ্গ ভাবে নিষিদ্ধ করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। যেটা গণমানুষের আকাঙ্ক্ষা। আওয়ামী লীগের কবর রচিত করে ফ্যাসিবাদের বিলুপ্ত করতে চায় ছাত্র জনতা।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিপ্রবিতে  মিছিল ও শিবিরের মিষ্টি বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫