ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
ইবি’র স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ১১১ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন। এতে ২ হাজার ২৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
রোববার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় পাস মার্ক হিসেবে ৩০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ সহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ২ টা একাডেমিক ভবনে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহ সার্বিক মনিটরিং করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।প্রক্টরিয়াল বডি নিরাপত্তার বিষয়ে সচেতন। যে ভবনগুলোতে পরীক্ষা হবে সেগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকছে।
আরও পড়ুন:

















