ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ৮০ বার পঠিত

ওয়াসিফুর রহমান, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক সায়মুম খান কে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে জুনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১২ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে তাকে আটক করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী খায়রুল ও তার বন্ধুরা। পরবর্তীতে তাকে নিকটস্থ ইবি থানায় সোপর্দ করা হয়।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযুক্ত সায়মুম গতবছরের ৫ জুন আনুমানিক রাত ০৭.১৩ মিনিটে টুরিজম বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত সিদ্দিকের মাধ্যমে কল দিয়ে শেখ রাসেল হল বর্তমানে শহীদ আনাস হলে) ৪০৩ নাম্বার রুমে নিয়ে যায়। কথাবার্তার একপর্যায়ে সায়মুম ভুক্তভোগী খায়রুলকে ছাদে নিয়ে যায় এবং ছাদ থেকে ফেলে দিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। পরবর্তীতে সে খায়রুলকে বেপরোয়াভাবে মারধোর করে এবং ধাক্কা দিয়ে সিড়িতে ফেলে দেয়। এসময় খায়রুল হাতে পায়ে ব্যথা পায় এবং তার শরীরের বিভিন্নস্থানে রক্তক্ষরণ হয়।

এব্যাপারে ভুক্তভোগী খায়রুল বলেন, আমার বিভাগের ফ্রেন্ড ওর প্রেমিকা ছিল। আমার ফ্রেন্ড হওয়ার সুবাদে আমি ওর সাথে ঘুরতেছিলাম সেটা দেখে এই সায়মুম আমাকে ডেকে নেয়। এরপর আমাকে ছাদে নিয়ে ভীষণভাবে মারধর করে, লাথি দিয়ে নীচে ফেলে দেওয়ার হুমকি দেয়। সেদিন আমি অনেক কষ্টে ওখান থেকে বেচে আসি। পরবর্তীতে এঘটনার বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত আবেদন দিলেও ছাত্রলীগের চাপে কোন বিচার হয়নি বলে জানায় সে।

এবিষয়ে ইবি থানার এসআই রাকিব বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আমরা ভুক্তভোগীর অভিযোগপত্র পেয়েছি। ওসি স্যার একটি কাজে বাইরে থাকায় আমরা এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেইনি। ওসি স্যার এসে পরবর্তী সিদ্ধান্ত নিবেন৷

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

সর্বশেষ পরিমার্জন: ০১:১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫