ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

জবিতে বাজেট ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের গেটলক কর্মসূচি

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ৭৯ বার পঠিত

জবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো ও আবাসন সংকট নিরসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা গেটলক কর্মসূচি পালন করেছেন।

১২ মে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে এই কর্মসূচি শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতা চালুর দাবি জানিয়ে আসছেন। বারবার অনুরোধ জানালেও প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের দাবি—বর্তমান বাজেট ও অবকাঠামো শিক্ষার মান উন্নয়নের জন্য পর্যাপ্ত নয়। বিশেষ করে আবাসন সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে, যা দ্রুত সমাধান জরুরি।

শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত, যা আমাদের পড়াশোনায় সরাসরি প্রভাব ফেলে।’ এই কর্মসূচিতে ক্লাস বর্জনের মাধ্যমে প্রশাসনের প্রতি চাপ সৃষ্টি করা হলেও ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা কর্মসূচির আওতামুক্ত ছিল। কর্মসূচির সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কোনো বাস চলাচল করতে পারেনি।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত প্রশাসন আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নেয়, তাহলে পরবর্তী ধাপে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ গেটলকের পাশাপাশি দিনব্যাপী ছাত্র-শিক্ষক গণসংযোগ কর্মসূচিও পালন করা হয়। আন্দোলনকারীরা জানান, আজকের কর্মসূচির ধারাবাহিকতায় ভবিষ্যতে যমুনা ঘেরাও কর্মসূচির মতো আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জবিতে বাজেট ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের গেটলক কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন: ০১:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫