ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

হায়দরগঞ্জ গার্লস স্কুল ও কলেজে অবৈধ কমিটি বিতর্কে শিক্ষকদের  কর্মবিরতি”

মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ১৪৮ বার পঠিত

Oplus_131072

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা গার্লস স্কুল ও  কলেজে “অবৈধভাবে অ্যাডহক কমিটি গঠন” করার অভিযোগে শিক্ষকরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন। এতে স্কুল ও  কলেজে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে।
শিক্ষকদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে একটি পক্ষ কলেজের পরিচালনা পর্ষদে নিজেদের অনুগত ব্যক্তিদের নিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছে। এই কমিটি মন্ত্রণালয় বা বোর্ডের অনুমোদন ছাড়াই গঠিত হওয়ায় তারা একে “অবৈধ” হিসেবে চিহ্নিত করছেন।
শিক্ষকরা জানান, নতুন এই কমিটি গঠনের পর থেকে স্কুল ও  কলেজের প্রশাসনিক পরিবেশ চরমভাবে নষ্ট হয়েছে। শিক্ষক নিয়োগ, ক্লাস রুটিন, আর্থিক লেনদেনসহ নানা বিষয়ে স্বেচ্ছাচারিতা চলছে। এসব অনিয়মের প্রতিবাদেই তারা ১২ মে থেকে কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। ক্লাস ও পড়াশোনা বন্ধ থাকায় তারা একাডেমিক ক্ষতির মুখে। দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, একদিকে পরীক্ষা সামনে, অন্যদিকে ক্লাস হচ্ছে না। আমরা কী করবো কিছুই বুঝতে পারছি না।
একজন সিনিয়র শিক্ষক বলেন,আমরা দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক পরিচালনা কমিটির দাবি জানিয়ে আসছি।
 কিন্তু আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন   সহ একদল প্রভাবশালী ব্যক্তি নিজেদের সুবিধার্থে অবৈধ কমিটি বসিয়েছে।
এ বিষয়ে স্কুলও কলেজ কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও, অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি রাজনৈতিক মহলের প্রত্যক্ষ মদদে এ কমিটি গঠিত হয়েছে।
শিক্ষার্থীরা ক্লাস না পেয়ে চরম হতাশা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। অনেকেই জানান, এই পরিস্থিতিতে তাদের একাডেমিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।
এদিকে, দ্রুত সমস্যার সমাধান স্কুল ও কলেজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হায়দরগঞ্জ গার্লস স্কুল ও কলেজে অবৈধ কমিটি বিতর্কে শিক্ষকদের  কর্মবিরতি”

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫