ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

তিন দফা দাবিতে বুধবার ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা জবি শিক্ষার্থীদের

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:১৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ১০১ বার পঠিত

জবি প্রতিনিধি: আবাসন ভাতা চালু ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করাসহ ৩ দফা দাবি নিয়ে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) সকালে ইউজিসির সাথে মিটিং করে আশানুরূপ ফলাফল না পাওয়ায় সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, কালকেই আমরা লংমার্চ ট যমুনা কর্মসূচি পালন করবো। যদি প্রয়োজন হয় আমরা যমুনার সামনে থেকেই অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। কর্মসূচি চলাকালীন সময়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। জানা গেছে, গত সোমবার শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ছাত্র-শিক্ষক সমাবেশ। এরপর মঙ্গলবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হয়।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, যথাযথভাবে দাবি উপস্থাপন করলেও ইউজিসি বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে। শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল মুরাদ বলেন, আমরা আমাদের বাজেট ১৫৪ কোটি থেকে ৩০৫ কোটি টাকায় বৃদ্ধির দাবি জানিয়েছিলাম। কিন্তু ইউজিসি তা নাকচ করে দেয়। তারা স্বীকার করেছে যে জবির শিক্ষার্থীরা জরাজীর্ণ পরিবেশে পড়াশোনা করছে, কিন্তু বলেছে তাদের হাত-পা বাঁধা। তারা কিছু করতে পারবে না।

উল্লেখ্য শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো;

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তিন দফা দাবিতে বুধবার ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা জবি শিক্ষার্থীদের

সর্বশেষ পরিমার্জন: ০১:১৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫