ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
নার্সিং কলেজ শিক্ষার্থীদের বনানী অবরোধ

মো: আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ১৮৮ বার পঠিত

বগুড়া শাজাহানপুর উপজেলার বনানী এলাকা অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের একদফা দাবিতে এই কর্মসূচি দিয়েছেন তারা। বুধবার (১৪ মে) বিকাল ০৪:৩০ মিনিটে উপজেলার বনানী এলাকা দখল করেন তারা।
সম্প্রতি সারাদেশে নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রি সমমানের দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।
শিক্ষার্থীরা বলছেন, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেয়া হচ্ছেনা। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে। তারা আরও জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা।
তবে রাজপথ দখল করার কারনে উভয়পাশে ২ কিলোমিটার গাড়ি আটকিয়ে যায় ফলে জনসাধারণের চলাচল বিঘ্নিত হয়।
আরও পড়ুন:

















