ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে সোনাতলায় ছাত্রদলের কালো ব্যাচ ধারণ ও অবস্থান কর্মসূচি

 হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ১৯৮ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যার প্রতিবাদে বগুড়ার সোনাতলা মহিলা ডিগ্রি কলেজে কালো ব্যাচ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। তাঁরা কালো ব্যাচ ধারণ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন এবং সাম্য হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্য দিবালোকে সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে—এটা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি দেশের শিক্ষাঙ্গনে নিরাপত্তার চরম ব্যর্থতার প্রতিফলন। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ।”
তাঁরা আরও বলেন, “শাহরিয়ার আলম সাম্য ছিলেন মেধাবী, আদর্শবান এবং ছাত্র রাজনীতিতে নিবেদিতপ্রাণ এক তরুণ। তাঁর এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনায় সোনাতলা উপজেলা ও পৌর ছাত্র দলের আয়োজনে এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁরা সাম্যর হত্যার প্রতিবাদে আগামী দিনগুলোতেও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
N.V.S
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে সোনাতলায় ছাত্রদলের কালো ব্যাচ ধারণ ও অবস্থান কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন: ০২:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫