ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
কাল বৈশাখী ঝড়ে লন্ডন -ভন্ড নাচোলের নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়

আরিফুল ইসলাম, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ১৬৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়টি, গত শুক্রবার ১৬মে দিবাগত রাতের কালবৈশাখী ঝড়ে মাটির তৈরি দুইটি ঘরের টিনসেট দুমরে মুচড়ে উড়ে লন্ডন ভন্ড হয়ে গেছে। এতে করে ছাত্র ছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক অকিল চন্দ্র বর্মন বলেন ১৯৭৩-সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আমরা বিগত ৫২-বছর যাবত এই মাটির তৈরি ঘরে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। তিনি আরো বলেন যে, আমি দেখছি প্রায় বিদ্যালয়ে নতুন নতুন বিল্ডিং হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে, আমার বিদ্যালয়ের আজ পর্যন্ত কোন পরিবর্তন হয়নি। গত শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে আমাদের বিদ্যালয়ের দুইটা ঘরের টিন উড়ে গেছে এবং সাথে দরজা, জানালা ,ফ্যান, টেবিল, চেয়ার, বেঞ্চ ,বিদ্যুতের মিটার সহ ,সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এতে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষা দানের কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে। বিদ্যালয়টি মেরামত করতে অনেক টাকার প্রয়োজন, যা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অসম্ভব হয়ে পড়েছে। আমাদের পক্ষে স্কুল ঘর পুনঃ নির্মাণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে অবহেলিতর মধ্যে দিয়ে চলছে শিক্ষাদান।
বিদ্যালয়ের সকল শিক্ষকগণ ও শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়টি পুনঃ সংস্কারের জন্য, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং একই সাথে একটি নতুন বিল্ডিং এর জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানিয়েছেন।
N.V.S
আরও পড়ুন:

















