ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

বাগেরহাটের মোড়লগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:২৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ২৫৮ বার পঠিত

দক্ষিণাঞ্চল প্রতিবেদক ও মোরেলগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলা সদরের একটি মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ জলিলের সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, উপদেষ্টা ও নীতি নির্ধারক পরিষদ সদস্য মোঃ আলমগীর গনি, এবং মোড়েলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি বলেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের কর্মশালার মাধ্যমে নতুন ও পুরাতন সাংবাদিকদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা ও সচেতনতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের দলীয়করণ থেকে বেরিয়ে এসে চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন ও অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে। গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্থম্ভ। এর মূলকাজ হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। তিনি বলেন, নিজস্ব মতামত পরিহার করে সাংবাদিকতা করতে হবে। এতে সংবাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। সাংবাদিকদের আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে। এজন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যার যার পেশায় সবাইকে এক হতে হবে। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের একটা নিজস্ব নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। মগাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ অনেক বেড়েছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করা সম্ভব। এ লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা সারাদেশে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাগেরহাটের মোড়লগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০১:২৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫