ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জের সলঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এমন কাণ্ড
চলাচলের রাস্তায় বেড়া দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ!

মোঃমনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১০৯ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির গেট বন্ধ করে ৮ দিন ধরে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে একই গ্রামের তায়জুল ইসলাম মন্ডল গং এর বিরুদ্ধে। এ ঘটনায় আজাদ আলী মাস্টার নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সলঙ্গা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।
রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,আজাদ আলী মাস্টারের বাড়ির সামনে গেটে টিন দিয়ে বেড়া দিয়ে রেখেছে এবং বাড়ির সামনে ফাকা স্থানে বেকু দিয়ে মাটি খুরে নেট জাল দিয়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।এতে তাদের পরিবারের শিশু-বৃদ্ধ ও ৭ জন শিক্ষার্থীসহ ২৫ জন অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে বাড়ি থেকে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
আজাদ আলী মাস্টার বলেন, জমি-সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলমান রয়েছে।সেটি নিষ্পত্তি হওয়ায় আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে এবং আমাদের বসতবাড়ির সামনে টিন দিয়ে বেড়া দিয়ে ৮ দিন যাবত আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে।এর সমাধান পেতে সলঙ্গা থানা পুলিশ ও উল্লাপাড়া ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেছি।
তায়জুল ইসলাম মন্ডল জানান, তাদের বাড়ির সামনের জায়গা আমাদের। জায়গাটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল।আমরা আমাদের জায়গা উদ্ধার করতে বেকু দিয়ে মাটি খুরে টিন ও নেট জাল দিয়ে বেড়া দিয়েছি। তাদের আরো জায়গা আছে।সেখান দিয়ে চলাচল করুক।আমাদের জায়গা দিয়ে তাদের বের হতে দেব না।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর বলেন,থানায় অভিযোগের ভিক্তিতে সরেজমিনে গিয়ে পরির্দশন করেছি। পরে উভয়পক্ষের সম্মতিক্রমে দ্রুত সময়ের মধ্যে মীমাংসা করে নিবে বলে জানিয়েছেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন,অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

















