ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে থাকছে বিভিন্ন আয়োজন

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ৬৭ বার পঠিত

আগামী ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) তার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫’। দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে সকাল ১০টা ৩০ মিনিটে গোলচত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‍্যালি শেষে মুক্তমঞ্চে কেক কাটা, আলোচনা সভা এবং বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এছাড়া সন্ধ্যায় মুক্তমঞ্চে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সমাপ্তি ঘটবে দিবসের।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে আজ ২৬ মে (সোমবার) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সকল কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০ বছরে পদার্পণ এবং আন্তর্জাতিক অঙ্গনে এর অবস্থানকে আরো সুদৃঢ় করতে আমরা সকলে মেধা, মনন ও সততার সাথে কাজ করে যাব। সীমিত বাজেটের মধ্যেও র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা, প্রতিষ্ঠাকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই প্রথমবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আমরা বিশ্ববিদ্যালয় দিবসে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করতে যাচ্ছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”
প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। দেশের ২৬তম এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০০৭ সালের ২৮ মে। বর্তমানে এখানে ৬টি অনুষদের অধীনে ১৯টি বিভাগে সাত হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে থাকছে বিভিন্ন আয়োজন

সর্বশেষ পরিমার্জন: ০৬:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫