ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

পিরোজপুরে কলেজ ছাত্রদলের কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ৯৬ বার পঠিত

দক্ষিণাঞ্চল প্রতিবেদক :: পিরোজপুরে সদ্যঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটিকে বিতর্কীত ও পকেট কমিটি বলে অভিহিত করে সংবাদ সম্মেলন করেছে কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান (হৃদয়)। লিখিত বক্তব্য তিনি জানান, গত ১২ মে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ছাত্র রাফি শিকদার মুন্নাকে সভাপতি ও আবু বকর ছিদ্দিক রনিকে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিতর্কীত এবং ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ও বিবাহিত ছাত্রদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। লিখিত অভিযোগে দাবি করা হয় কমিটির সভাপতি রাফি শিকদার মুন্না আওয়ামীলীগের সুবিধাভুগি এবং গত ৭ আগষ্ট মুন্না জেলা ছাত্রলীগের ও কলেজ ছালীগের নেতাদের পালাতে সাহায্যে করেছিল। এছাড়া নতুন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি দীর্ঘদিন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম টিটুর সাথে থেকে রাজনীতি করেছে। এছাড়াও কমিটির প্রায় ৮ জন পদ প্রাপ্তদের বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতি ও বিবাহিত হবার অভিযোগ করা হয়। লিখিত বক্তব্য আরো জানানো হয়, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পী টাকার বিনিময়ে এই সকল বির্তকিতদের দিয়ে কমিটি দিয়েছে। তারা বারবার অভিযোগ দিলেও বিগত দিনে হামলা-মামলার শিকার ও ত্যাগীদের এ কমিটিতে মূল্যায়ন করা হয়নি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিল কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার শেখ, ফয়সাল আহমেদ, মো: ওয়ালিউল্লাহ, বর্তমান কমিটির সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মিম, রিয়াজুল বেপারী ও ফয়সাল হাওলাদার সহ পদবঞ্চিত নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনের আগে কমিটিতে পদবঞ্চিতরা ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে কলেজে এবং শহরের বিক্ষোভ মিছিল করে। অভিযোগের বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পী জানান, ৫ আগষ্টের পূর্বের রাজপথের দলীয় কার্যক্রম বিবেচনা করে এবং কেন্দ্রীয় ছাত্রদলের টিমের ৬ মাসের কার্যক্রমের পরে এ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি ঘোষনা করার আগে সবাইকে ৪৮ ঘন্টার সময় দেয়া হয়েছিলো কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা জানানোর জন্য। তখন এ সকল অভিযোগ কেউ করেনি। কমিটি ঘোষনার পরে এ সব অভিযোগ ভিত্তিহীন। এছাড়া কমিটি গঠনে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। যারা এখন আন্দোলন করছে তারা অনেকেই কলেজের ছাত্রই না।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে কলেজ ছাত্রদলের কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫