ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

ছাত্রলীগ কর্মীর আশ্রয়স্থল এখন ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ১০৬ বার পঠিত

জুলাই-আগাস্ট গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে নতুন মোড়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী শাকিল আহমেদ এখন ছাত্রদল। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী শাকিল আহমেদ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানিয়েছেন একটি সংশ্লিষ্ট সূত্র।

বিভিন্ন সময়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ মিটিং, মিছিল ও সাংগঠনিক কর্মকান্ডে তাকে দেখা গেছে।তবে সাম্প্রতিক সময় তাকে নিয়মিত ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে। শাকিল আহমেদের পূর্বের ফেসবুক আইডিতে ছাত্রলীগ নিয়ে নানা ধরনের পোস্ট করতে দেখা গিয়েছে। তিনি আওয়ামী লীগকে নিয়েও নানা ধরনের পোস্ট করেছেন। ৫ আগস্ট এর পর নিজের কর্মকাণ্ড ঢাকতে পুরাতন ফেসবুক আইডি (SB Shakil Ahmed) বন্ধ করে নতুন আইডি খুলেন।

ছাত্রলীগের কর্মী শাকিল আহমেদ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হওয়ায়, ছাত্র রাজনীতিতে উঠেছে প্রশ্ন।

এবিষয় নাম প্রকাশে অনিচ্ছুক তার বিভাগের এক শিক্ষার্থী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে অনেক পোস্ট দিতেন এবং আমাদের হুমকি দিতেন। আমরা আন্দোলন কখন ও কিভাবে করব সেটি নিয়ে আমাদের মেসেঞ্জার গ্রুপে আলোচনা করলে সেগুলো শাকিল ছাত্রলীগ নেতাদের জানাতো তাই আমরা তাকে মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দিয়েছি। যা আমাদের সেশনের ১৪৭ জন সবাই জানে।

এ বিষয়ে অভিযুক্ত শাকিল আহমেদ জানান, আমার বিষয় যে নিউজ ছড়িয়েছে তা ভিত্তিহীন এবং বানোয়াট। আর স্ক্রিনশট যা ছড়িয়েছে তা আমার আইডির নয় ঐটা অন্যজনের আইডি, আমার আগের আইডি নষ্ট হয়ে গেছে।সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিমউদদীন বলেন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলে ছাত্রলীগের কোনো দোসরদের জায়গায় হবে না। এমন কেউ থাকলে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব। সাকিলের বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি সে ছাত্রলীগ করতো না। ঐ আইডি আর তার  আগের আইডির মধ্যে পার্থক্য রয়েছে। সেটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন।

উল্লেখ্য, গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোহরাওয়ার্দী কলেজ শাখার আহবায়ক লিখন ইসলামকে মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন চলাকালীন সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ছাত্রলীগ কর্মীর আশ্রয়স্থল এখন ছাত্রদল

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫