ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবসে একশো গাছ লাগাবে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখা

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ৮৫ বার পঠিত

ওয়াসিফুর রহমান, ইবি: ‎৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রঘোষিত সারাদেশে একশত গাছ লাগানোর কর্মসূচী নিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে এই শত বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি চলমান থাকায় নিজ নিজ এলাকাতেই বৃক্ষরোপণ করছেন তারা। এসময় তারা পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছ, আম, জাম, কাঠাল, সুপারি, লেবু ছাড়াও বিভিন্ন গাছ লাগান। ছুটি পরবর্তী সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও গাছ লাগাবেন তারা। ‎

ইবির ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ‎সমকালীন বাস্তবতায় আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা প্রত্যক্ষ করছি—গ্লোবাল ওয়ার্মিং, বন উজাড়, প্লাস্টিক দূষণ, এবং প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন আমাদের সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপ। ‎পরিবেশ সুরক্ষায় ইসলামও বৃক্ষরোপণ-এ গুরুত্বারোপ করেছে।

তিনি আরো বলেন, ‎এই দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবেশ রক্ষা শুধু একটি দিবসের কর্মসূচি নয়, বরং প্রতিদিনের একটি দায়িত্ব। তারই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ করেছেন এবং ক্যাম্পাস ছুটি পরবর্তী ক্যাম্পাসে একশত বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিশ্ব পরিবেশ দিবসে একশো গাছ লাগাবে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখা

সর্বশেষ পরিমার্জন: ১০:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫