ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

জবি ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ১৩৬ বার পঠিত

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পরিবেশ রক্ষায় ও সবুজায়নের লক্ষ্যে আজ ৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহবায়ক- মেহেদী হাসান হিমেল,সদস্য সচিব-শামছুল আরেফিন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় চত্বর এবং আশপাশের এলাকায় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার বার্তা দিতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী দিতে হলে এখন থেকেই সচেতন হতে হবে।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “রাজনীতির পাশাপাশি আমাদের সামাজিক দায়িত্বও রয়েছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

শাখা ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহবায়ক মো: শাহরিয়ার হোসেন জানান, ‘একটি গাছ, একটি প্রাণ। সুষ্ঠু সুন্দর জীবনের জন্য গাছের ভূমিকা সর্বোচ্চ। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় পরিবেশ নিয়ে সচেতন। সেই ধারাবাহিকতায় আজ জবি ছাত্রদলও বৃক্ষরোপণের উদ্যোগ নিল।’

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জবি ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন: ১০:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫