ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ১৪৫ বার পঠিত

পিরোজপুর অফিস:: ‎বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিমগাছ রোপণের উদ্যোগে নিয়েছে পিরোজপুরে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে নিমগাছ রোপণ করে এ কর্মসূচি পালন করা হয়।পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা। ‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, প্রচার সম্পাদক ইফতেখার আহমেদ রনিসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। ‎এ সময় জেলা ছাত্রদলের সভাপতি বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ছাত্রদল সবসময় মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা এ কর্মসূচির অংশ হিসেবে জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছ রোপন করবো। উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন: ০২:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫