ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

হঠাৎ উত্তপ্ত প্রেসক্লাব এলাকা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

নাগরিক ভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ১২৬ বার পঠিত

১৭তম নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগবঞ্চিত প্রার্থীদের বয়স ও সনদের মেয়াদ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তিতে সাতজন আহত হয়েছেন।

রবিবার (১৫ মে) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। দুপুর ১টা ২৫ এর দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রত্যাশীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। লাঠিচার্জও করা হয়। আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে থেকে প্রেসক্লাবের সামনে সরিয়ে দেওয়া হয়।

আন্দোলনকারীরা বলছেন, কয়েক দফা আশ্বাসের পরও তাদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি বাস্তবায়ন করা হয়নি। এ কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা আন্দোলনে নেমেছেন। দাবি মানা না হলে ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন চাকরিপ্রত্যাশীরা।

এদিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেছেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে ছাড় দেওয়া হবে না। এছাড়া সচিবালয়, যমুনাসহ গুরুত্বপূর্ণ জায়গার আশাপাশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমনের কথাও জানান তিনি।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হঠাৎ উত্তপ্ত প্রেসক্লাব এলাকা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫