ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

এফবিসিসিআইয়ের নির্বাচন ৭ সেপ্টেম্বর

মোঃ মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ১৯১ বার পঠিত
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঐদিন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং পরিচালক পদের জন্য ভোটগ্রহণ হবে। আজ (১৮ জুন) বুধবার এফবিসিসিআই নির্বাচন বোর্ড এই তফসিল ঘোষণা করেন।
নতুন বাণিজ্য সংগঠন আইন ২০২২ ও সংশোধিত বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংশোধিত বিধিমালায় পরিচালনা পর্ষদের আকার ৮০ সদস্য থেকে কমিয়ে ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি এবং দুজন সহসভাপতি।
নির্বাচন তফসিল অনুযায়ী, সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে ২ জুলাই বিকেল ৫টার মধ্যে সাধারণ পরিষদের জন্য মনোনীত প্রতিনিধিদের তালিকা এফবিসিসিআইয়ে জমা দিতে হবে।
এরপর ১৮ জুলাই প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে ২৬ জুলাই। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ আগস্ট। যাচাই-বাছাই শেষে ১৪ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইবেন, তাদের ১৬ আগস্ট দুপুর ২টার মধ্যে নির্বাচন বোর্ডকে লিখিতভাবে জানাতে হবে। সেদিনই প্রকাশ করা হবে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

এফবিসিসিআইয়ের নির্বাচন ৭ সেপ্টেম্বর

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫