ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

ভর্তি সহায়তা করে প্রশংসায় পঞ্চমুখ জবি ছত্রদল নেতা শাহরিয়ার

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ৬৮ বার পঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ২০২০-২১ শিক্ষাবর্ষের এক অসচ্ছল শিক্ষার্থীর ভর্তি ফরম পূরণে আর্থিক সহায়তা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

সম্প্রতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাব্বি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে ভর্তি ফরম পূরণের জন্য সাহায্য চেয়েছিলেন। মানবিক দিক বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে ভর্তি ফরম পূরণের জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করেন।

শাহরিয়ার হোসেনের এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এমন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ছাত্রনেতারা সমাজের প্রতি তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

সাহায্যের ব্যাপারে শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল জানান “ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম। শাহরিয়ার হোসেনের এই কাজটি অত্যন্ত প্রশংসনীয় এবং এটি অন্যান্য শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।”

মো: শাহরিয়ার হোসেন বলেন “আমরা ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। রাব্বির আর্থিক সমস্যার কথা জানতে পেরে আমি তার পাশে দাঁড়িয়েছি। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভর্তি সহায়তা করে প্রশংসায় পঞ্চমুখ জবি ছত্রদল নেতা শাহরিয়ার

সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫