ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

জাবিপ্রবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের সফল পরিসমাপ্তি

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৮৫ বার পঠিত

জাবিপ্রবি প্রতিবেদকঃ  জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী ‘ইউনাইটেড ট্রাস্ট ১ম এনডিএফ বিডি-জাবিপ্রবি বিতর্ক উৎসব ২০২৫’ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ জুন) চূড়ান্ত পর্ব ও সমাপনী আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘শিবলি’ দল, যারা ফাইনালে ৩-২ ব্যালট ব্যবধানে ‘বিজয় ৭১’ দলকে পরাজিত করে। অপরদিকে, স্কুল-কলেজ পর্যায়ে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (জামালপুর) বিজয়ী এবং সরকারি জাহেদা শফির মহিলা কলেজ রানারআপ হয়। উৎসবের দ্বিতীয় দিনেও ছিল নানা আয়োজন—সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড ছাড়াও অনুষ্ঠিত হয় আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচেট ডিবেট, তথ্যচিত্র প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা। আয়োজকদের ভাষ্য মতে, তরুণ প্রজন্মকে যুক্তিবাদী, সহনশীল ও নেতৃত্বদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই ছিল এই উৎসবের উদ্দেশ্য।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, এনডিএফ বিডি’র মহাপরিচালক এম আলমগীর, প্রক্টর সহকারী অধ্যাপক ড. সাদিকুর রহমান, ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া খান এবং সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাতসহ আরও অনেকে। এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডিবেটিং সোসাইটির উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. জাহিদুল আলম ও প্রভাষক আতিকুর রহমান।

উপ-উপাচার্য বলেন, “এই আয়োজন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যুক্তি উপস্থাপন এবং চিন্তার গভীরতার প্রতিফলন ঘটিয়েছে। জাবিপ্রবিতে প্রথমবারেই এমন সফল আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।”

উৎসবটি পৃষ্ঠপোষকতা করেছে ইউনাইটেড ট্রাস্ট ও ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সহ-স্পন্সর হিসেবে ছিল রাহেল অটোস। দর্শক ও অংশগ্রহণকারীদের আগ্রহ এবং অভিজ্ঞতা প্রমাণ করে—জাবিপ্রবিতে যুক্তির আলো ছড়িয়ে দিয়েছে এই উৎসব, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে ফেরার প্রত্যাশা সৃষ্টি করেছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জাবিপ্রবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের সফল পরিসমাপ্তি

সর্বশেষ পরিমার্জন: ০৯:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫