ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
আটোয়ারী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

উত্তম কুমার আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ১৪৬ বার পঠিত

আটোয়ারী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ সহ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকালে স্কুলের মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ও গত বছরে ওই স্কুল থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ সহ সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আটোয়ারী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল। স্কুলের প্রতিষ্ঠাতা মৃত মিজানুর রহমানের ছোট ভাই জহিরুল ইসলাম, অবিভাবক সদস্য ফিরোজ আলী, আটোয়ারী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাস-২ এর প্রধান ইতি রানী রায়, ক্যাম্পাস-৩ এর প্রধান সালেহা বেগম, সিনিয়র শিক্ষক সখিনা বেগম সহ ওই প্রতিষ্ঠানের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে স্কুলের প্রতিষ্ঠাতা মৃত মিজানুর রহমান ও উপদেষ্টা মৃত রেজাউল আলমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ও গত বছরে ওই স্কুল থেকে বৃত্তি প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ সহ সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন:

















