ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জুলাই- ২০২৪ হত্যাযজ্ঞ

বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

মোমিন ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ৬৭ বার পঠিত

জুলাই- ২০২৪ হত্যাযজ্ঞের বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়।

এসময় জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কমিটির সদস্য-সচিব, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

আজ (৭ জুলাই) সোমবার নতুন প্রশাসনিক ভবনের নীচ তলায় সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন। এছাড়াও গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে প্রথমে শিক্ষার্থী এবং পরে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এক হয়ে গণঅভ্যুত্থান ঘটায়। সেই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যাঁরা আহত অবস্থায় আছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। সরকার ইতোঃমধ্যে আহতদের চিকিৎসায় সহযোগিতা করে যাচ্ছে। আহত ব্যক্তিগণের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাঁদের যথাযথ সহযোগিতা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এছাড়াও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, ‘যে ঐক্যের মাধ্যমে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি সেই ঐক্যকে ধরে রেখে আমরা আমাদের দেশকে একটি বৈষম্যমুক্ত সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই যেভাবে একতাবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই একতা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হয়েছেন আমরা তাঁদের বিভিন্ন সময় আর্থিকভাবে সহযোগিতা করেছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তাঁদের জন্য কোটার ব্যবস্থা করাসহ ভর্তির সময় ভর্তি ফি-এর একটা বড় অংশ মওকুফ করা হয়েছে।’

উল্লেখ্য যে গণস্বাক্ষর কর্মসূচি আজ থেকে শুরু হয়ে আগামী ১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। যা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা,কর্মচারীদের জন্য উন্মুক্ত থাকিবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জুলাই- ২০২৪ হত্যাযজ্ঞ

বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫