ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ৭৬ বার পঠিত

জবি প্রতিনিধি: দীর্ঘদিন ধরে শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে নাকাল ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। লিফট ব্যবহার করতে না পারায় প্রতিদিনই তাদের পড়তে হচ্ছিল দমবন্ধ পরিস্থিতির মুখে। অবশেষে সেই ভোগান্তির অবসান ঘটিয়ে লিফটে ফ্যান স্থাপন করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো শাহরিয়ার হোসেন ।

সোমবার (৭ জুলাই ২০২৫) দুপুরে শহীদ সাজিদ ভবনের লিফটে এই ফ্যান স্থাপন করা হয়। পুরো কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নে মূল ভূমিকা রাখেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

এ বিষয়ে তিনি বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগে নীরব দর্শক হতে পারি না। তাদের কষ্ট দেখে এগিয়ে আসা আমাদের দায়িত্ব বলেই মনে করি। এই ছোট উদ্যোগ যদি কিছুটা স্বস্তি এনে দেয়, সেটাই আমাদের সার্থকতা।”

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে। আমাদের রাজনীতি শুধুই বক্তৃতা কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়—মানবিক কাজে অংশ নেওয়াই আমাদের আদর্শ।”

পুরো উদ্যোগটির কৌশল নির্ধারণ ও দিকনির্দেশনায় ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটু বেশি স্বস্তি ও নিরাপত্তা অনুভব করেন। রাজনীতির মূল উদ্দেশ্যই হওয়া উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।”

ছাত্রদল নেতারা জানান, ভবিষ্যতে অন্যান্য ভবনের লিফটেও এ ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

সর্বশেষ পরিমার্জন: ১২:২৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫