ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশার জিপিএ-৫ অর্জন

রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৮৫ বার পঠিত

মনের ভাব মুখে প্রকাশ করতে না পারলেও এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে টাঙ্গাইল ঘাটাইলের বাক ও শ্রবণ প্রতিবন্ধী জাইমা জারনাস তানিশা ।

এবার ঘাটাইলের সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে তানিশা।

সে ঘাটাইল সদর ইউনিয়নের কমনা পাড়া গ্রামের জয়নাল আবেদীন ও মাহফুজুন নাহার বিউটি দম্পতির কন্যা।জয়নাল আবেদীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রকৌশলী এবং মাহফুজুন নাহার বিউটি কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

তানিশার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ ইতিমধ্যে তানিশাকে শুভেচ্ছা জানিয়েছেন।

তানিশার মা বলেন, আমার বাক প্রতিবন্ধী মেয়ে এতটা সফলতা অর্জন করবে তা আমি ভাবতেও পারিনি। তবে তানিশা অনেক মেধাবী সেটা ছোটবেলা থেকে আমরা বুঝতে পারছি। কথা শুনতে না পারলেও ইশারায় আমরা যা বলি সে সহজে বুঝতে পারে।

তানিশার মা-বাবা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তানিশা যেন উচ্চ শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশার জিপিএ-৫ অর্জন

সর্বশেষ পরিমার্জন: ১২:১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫