ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

উইনটেক্স গ্লোবস লিঃ–এর শ্রমিকদের মানববন্ধন: ২ মাসের বেতন ও বন্ধ কারখানা চালুর দাবি

আবু সাঈদ তুষার, ঢাকা
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৬৯ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক তৈরির কারখানায় ৯৩ জন শ্রমিকের দুই মাসের বেতন না দিয়ে পালিয়ে গেছে কর্মকর্তারা।

রবিবার (১৩জুলাই) সকাল ১১’০০ টায় রাজধানীর নয়াপল্টনে জাতীয় প্রেসক্লাবের সামনে উইনটেক্স গ্লোবস (ডিকো) লিঃ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়। ‘দুনিয়ার মজদুর এক হও’ এই স্লোগানে মুখরিত করে শ্রমিকেরা অবিলম্বে বেআইনিভাবে বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় এম ফোরটি ফোর নিটওয়্যার নামে পোশাক তৈরির কারখানায় ৯৩ জন শ্রমিক কাজ করেন।  তাদের বেতন দেওয়ার কথা থাকলেও শ্রমিকদের আন্দোলন দেখে পালিয়ে যায় কর্মকর্তারা। ফলে শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতন না পেয়ে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কর্মবিরতিসহ বিক্ষোভ সমাবেশ করেছে। এ ঘটনায় ঈদের আগে ৯৩ জন শ্রমিকের বকেয়া বেতন প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কারখানার শ্রমিকরা জানায়, এ কারখানার ৯৩ জন শ্রমিক গত মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। তারা কারখানার সামনেই বকেয়া বেতনের দাবিতে কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শ্রমিকদের আন্দোলন দেখে দায়িত্বপ্রাপ্ত স্টাফরা বেতন পরিশোধ না করেই কৌশলে পালিয়ে যান।
এ কারখানার শ্রমিক আনোয়ারুল ইসলাম, নিষাদ মিয়া ও নুর বেগম বলেন, মঙ্গলবার বেতন দেওয়ার কথা দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কর্মকর্তারা বেতন না দিয়ে কারখানা থেকে পালিয়ে গেছেন। শ্রমিকরা গত ঈদুল ফিতরের পর থেকে বেতন পাননি। ফলে তারা দুই মাস বাড়ি ভাড়া দিতে পারেননি। তাই বাড়িওয়ালা বাসা ছাড়তে বলছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উইনটেক্স গ্লোবস লিঃ–এর শ্রমিকদের মানববন্ধন: ২ মাসের বেতন ও বন্ধ কারখানা চালুর দাবি

সর্বশেষ পরিমার্জন: ০২:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫