ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

কালীগঞ্জে খেলার মাঠ উদ্বোধন, আনন্দে ভাসছে স্থানীয় যুব সমাজ

মোঃ রায়হান মাহামুদ
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ৯৭ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দড়িসোম এলাকায় উপজেলা শিশু পার্ক সংলগ্ন শীতলক্ষা নদীর তীরে নয়নাভিরাম পরিবেশে একটি খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। মাঠটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় যুব সমাজের মাঝে বইছে আনন্দের জোয়ার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে মাঠটির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলী হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তনিমা আফ্রাদ বলেন,
“আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। খেলাধুলার পরিবেশ তৈরি করতে না পারলে তারা বিপথে যাওয়ার ঝুঁকিতে থাকে। তাই আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।”

সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি বলেন,
“যথাযথ খেলার জায়গা থাকলে তরুণরা পড়ালেখার পাশাপাশি মননশীলভাবে গড়ে উঠবে। এজন্য প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”

স্থানীয় যুবকদের অনেকেই জানান, এই মাঠটির কারণে তারা এখন নিয়মিত অনুশীলনের সুযোগ পাবেন। এতে করে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী এবং উপজেলা ও পৌর ভূমি অফিসের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কালীগঞ্জে খেলার মাঠ উদ্বোধন, আনন্দে ভাসছে স্থানীয় যুব সমাজ

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫